প্রণয়ের_সন্ধিক্ষণে
~ বিকেলের আচরণের জন্য আমি খুবই দুঃখিত সারহান ভাই। মৃদুস্বরে ভেসে আসা মেয়েলী কন্ঠস্বর শুনেই সারহান হাঁটা থামিয়ে অরিত্রিকার দিকে তাকালো। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো~ কোন ঘটনার জন্য দুঃখিত বলছিস? অরিত্রিকা অস্বস্তিতে পরে গেলো।এখন সে কিভাবে বলবে?সে তো ভেবেছিলো সারহান হয়তো ঘটনাটা মনে রেখেছে।অথচ তাকে ভু/ল প্রমাণ করে দিয়ে কিছু হয়নি এমন ভাব করে আছে।এই মানুষটা আসলে কেমন প্রকৃতির সে বুঝে উঠে পারেনা। গিরগিটি মনে হয় মাঝে মাঝে।গিরগিটির ন্যায় রুপ পাল্টায়। এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো।সারহানকে অরিত্রিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বললো~ কয়টা বাজে জানিস? দশটা।আমাদের বাড়ি ফিরতে হবে।এই জায়গা রাতের জন্য একদম পারফেক্ট নয়।স্থানীয় বখা/টেদের উপদ্রব বাড়ে গভীর রাত হলে।এখানে না দাঁড়িয়ে চল। অরিত্রিকা সারহানের কথা শুনে হাঁটতে শুরু করলো।সারহানও পাশাপাশি হাঁটতে লাগলো।আফ্রিদি হয়তো এতোক্ষণে পদ্মা গার্ডেন পেরিয়ে গেছে।সাথে সাদাত আর ইশরাও আছে।অরিত্রিকার খেতে দেরি হওয়ায় সারহান বলেছিলো আফ্রিদিকে ইশারা আর সাদাতকে নিয়ে এগোতে সে অরিত্রিকাকে নিয়ে আসছে। অরিত্রিকা নোঙর পেরিয়ে আসতেই কিছুটা দূরে বসে থাকা কয়েক জোড়া ...